× Banner
সর্বশেষ
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

পাইকগাছায় রাড়ুলী ইউনিয়নের নব-নির্বাচিত পরিষদ বর্গের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ  পাইকগাছায় রাড়ুলী ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ বর্গের অভিষেক ও বিগত পরিষদের বিদায়ী অনুষ্ঠান সোমবার সকালে  ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে পরিষদ, এলাকাবাসী, স্বেচ্ছা সেবী সংস্থা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষথেকে নবনির্বাচিত পরিষদ বর্গকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিগত পরিষদকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।

বিদায়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার। প্রভাষক ময়নুল ইসলাম ও শেখ ময়েজ এর পরিচালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, ইউনিয়ন যুব লীগের আহবায়ক উত্তম কুমার দাশ।  বক্তব্য রাখেন অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, মুক্তিযোদ্ধা আব্দুস সবুর সরদার, মোহাম্মদ আলী, ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান, পঞ্চানন চক্রবর্তী, সরদার রমজান আলী, ইউপি সদস্য আবুল কালাম, আব্দুস সাত্তার, আব্দুল হামিদ, আব্দুল মজিদ, পিয্যুষ কান্তি বাপ্পী, রণজিত ধনু, মফিজুল ইসলাম, জাহান আলী গাজী, নাছিমা বেগম, হোসনেয়ারা বেগম, মর্জিনা বেগম, সাবেক সদস্য মনোরঞ্জন দাশ, সিঞ্জন দাশ, ফয়জুল্লাহ গাজী, সহিল উদ্দীন সরদার, আয়জুল গাজী, পরিমল ঘোষ, রাজ্জাক গাজী, হাসেম মোড়ল, আলেয়া বেগম, বেদনা বেগম, এএসআই নূরুল ইসলাম, অসিম কুমার দাশ, শিপক চন্দ্র দে ও আজমীরা পারভীন।

অনুষ্ঠানের শুরুতেই সড়ক দূর্ঘটনায় নিহত নবনির্বাচিত ইউপি সদস্য সাহেব আলী গোলদারের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরাবতা পালন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..