× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

পাইকগাছা প্রতিনিধি(ইমদাদুল হক)

পাইকগাছায় মৃত্যুর ৪ মাস ৯ দিন পর কবর থেকে তোলা হলো মরদেহ

ACP
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০২২
মৃত্যুর ৪ মাস ৯ দিন পর কবর থেকে তোলা হলো মরদেহ

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় শুভ’র মৃত্যুর ঘটনা পরিকল্পিত হত্যাকান্ড দাবি করে পিতার আদালতে মামলা করে। এঘটনায় মৃত্যুর ৪ মাস ৯ দিন পর শুভর মরদেহ উত্তলন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়ানের গজালিয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব ও পাইকগাছা থানা পুলিশের একটি দল মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২০২১ সালের ১৯ জানুয়ারী রাত সাড়ে ৮ টার দিকে পাইকগাছার গজালিয়া গ্রামের গোলাম রব্বানীর
ছেলে শুভ উপজেলার চারাবট তলা নামক স্থানে ট্রাক চাপায় গুরুতর আহত হয়। এসময় স্থানীয়দের সহযোগীতা ও থানা পুলিশ
তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে দীার্ঘ সাড়ে ১০ মাস চিকিৎসা শেষে গত ২১ সালের ৭ নভেম্বর তার মৃত্যু হয়। এদিকে ঘটনাটি পরিকল্পিত
হত্যাকান্ড দাবি করে শুভ’র পিতা গোলাম রব্বানী বাদী হয়ে ২০২১ সালের ২৪ নভেম্বর ট্রাক চালক আনিচুর রহমান ও তার স্ত্রী শিরিনা আক্তারকে আসামী করে পাইকগাছা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করেন। আদালত ২ ডিসেম্বর শুনানী শেষে মামলটি আমলে নিয়ে এজাহার গ্রহণের জন্য পাইকগাছা থানাকে
নির্দেশ দেন। গত ১০ ফেব্রয়ারী বাদী পক্ষের আইনজীবী শুভ’র লাশ উত্তোলনের জন্য আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালত
লাশ উত্তোলন পূর্বক সুরতহাল প্রতিবেদন প্রদানের আদেশ প্রদান করেন। মামলার তদন্তকরী কর্মকর্তা উপপুলিশ
পরিদর্শক তাকবির হোসেন জানান, একজন নির্বাহী ম্যজিস্ট্রেট নিয়োগ চেয়ে জেলা ম্যাজিস্ট্রেট নিকট
আবেদন করলে বুধবার সকালে লাশ উত্তলন করে ময়না তদন্ত করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..