পাইকগাছায় বিনা ধান-১৭ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উৎভ্বাবিত স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল বিনা ধান-১৭ সম্প্রসারণর লক্ষে বুধবার বিকালে উপজেলার রাড়ুলীতে ফসল কর্তন ও আলোচনা সভা সহ কৃষক মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ষষ্ঠীতলা বাজার চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বিশেষ অতিথি ছিলেন, বিনা সাতক্ষীরা উপকেন্দ্রর উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ বাবুল আকতার, বৈজ্ঞানিক কর্মকর্তা মসিউর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবদাশ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-সহকারী উৎভিত সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ, আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ্বাস, যুবলীগনেতা আনিছুর রহমান গাজী, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইলিয়াস মোড়ল।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বৈশিক ভোজ্য তেলের সংকট নিরসন ও সরিষা ও সূর্যমুখী চাষ কৃষকদের উদ্বুদ্ধ করেণ এ মাঠ দিবসের আয়োজন করা হয়। রাজস্ব অর্থায়নে বাস্তবায়ন করেন বাংলাদশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরা। সহযোগিতা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাইকগাছা। ফসলের জীবনকাল ১১০ দিন, হেক্টর প্রতি উৎপাদন ৪.৯৮ মেট্রিকটন।


