পাইকগাছায় বিদ্যুতের শর্ট সার্কিটে মটর গ্যারেজে আগুন : প্রায় ১০ লাখ টাকার ক্ষতি

পাইকগাছায় বিদ্যুতের শর্ট সার্কিটে মটর গ্যারেজে আগুন : প্রায় ১০ লাখ টাকার ক্ষতি

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে মটর সাইকেল গ্যারেজে আগুন লেগে ৪টি মটর সাইকেল ও আসবাবপত্র পুড়ে গেছে। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে পৌর সদরের হরিতলা মন্দিরের সামনে জাকারিয়া মটরস্ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে আনুমানিক ১০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে গ্যারেজ মালিক জাকারিয়া জানান। ঘটনাস্থলে পুলিশ ও ব্যবসায়ী নেতারা পরিদর্শন করেছে। জাকারিয়া জানিয়েছেন, ৪টি মটর সাইকেল যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ও ২ লাখ টাকার সরঞ্জাম পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। আমি বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে দোকান থেকে বাড়ি যাই। এ সময় দোকানে কেউ না থাকায় আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়। থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, আগুনের ঘটনাটি বিদ্যুতের শর্ট সার্কিটে ঘটতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।