ভোলায় স্বামীর বিদ্যূৎস্পৃষ্ট হওয়ার খবর শুনে স্ত্রীর স্ট্রোক করে মৃত্যু

ভোলায় স্বামীর বিদ্যূৎস্পৃষ্ট হওয়ার খবর শুনে স্ত্রীর স্ট্রোক করে মৃত্যু

ভোলা প্রতিনিধি: ভোলায় স্বামীর বিদ্যূৎস্পৃষ্ট হওয়ার খবর শুনে স্ত্রী হালিমা বেগম (৪৫) স্ট্রোক করে মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১০ মার্চ) ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত হালিমা দিনমজুর সামসুদ্দিনের স্ত্রী। তিনি ৪ সন্তানের জননী ছিলেন।

এলাকাবাসী জানান, সকালে উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বয়াতি বাড়িতে সামসুদ্দিন তার বাড়ির পাশে একটি গাছে উঠে ডালপালা কাটতে যান।

তখন হঠাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে স্বামী বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহতের স্বামী সামসুদ্দিন এখন সুস্থ্য রয়েছেন।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, এ বিষয়ি পুলিশকে কেউ জানায়নি, তবে আমরা খোঁজ-খবর নিচ্ছি। এদিকে মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।