× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

মেহেরপুরে লেডিস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

admin
হালনাগাদ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (৩০-১১-১৭)ঃ  মেহেরপুর লেডিস ক্লাবের উদ্যোগে অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্নী স্মৃতি রাণী সিনহা উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেন।

এ সময় লেডিস ক্লাবের সহ-সভানেত্রী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পত্নী নাদিরা আহমেদ, সাধারণ সম্পাদিকা নুসরাত জাহান জুঁই,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পত্নী আফরোজা রোজ বনি সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ দিন মেহেরপুরের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..