বিএসএফ এর গুলিতে পঞ্চগড় সীমান্তে এক বাংলাদেশি নিহত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএসএফের গুলিতে হাসান আলী (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সদর উপজেলার মোমিনপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে তিনি নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।

২১ জানুয়ারি (মঙ্গলবার) ভোরে সীমান্তের ৭৫২ মেইন পিলার এলাকায় হাসানের গুলিবিদ্ধ লাশ দেখতে পান স্থানীয়রা। নিহত ব্যক্তির মরদেহ এখনও সীমান্ত এলাকায় পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিহতের বাড়ি তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া এলাকায়। ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মামুনুল হক বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।