× Banner
সর্বশেষ
উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় ১১ জনকে জরিমানা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Health-rules.jpg

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মহামারী করোনাভাইরাস দ্বিতীয় দফায় সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় বরিশালের গৌরনদীতে সচেতনতা মূলক প্রচারনা ও বিনা মূল্যে মাক্স বিতরণ করা হয়েছে। এ সময় স্বাস্থ্য বিধি না মানায় পথচারী ও দোকান্দারসহ ১১ জনকে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

বরিশাল জেলা প্র্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈর সার্বিক তত্ত¡াবধানে শনিবার সকালে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস উপজেলার বাসস্ট্যান্ড এবং টরকী বন্দর করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতা মূলক কার্যক্রম, বিনা মূল্যে মাক্স বিতরণ ও ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক পৃথক ১১ টি মামলায় মোট ৭হাজার ৫শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়। এ সময় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করা হয় এবং জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

অপর দিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী জাটকা ইলিশ বিক্রি করার কারণে টরকী বন্দরে এক মাছ বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা এবং মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় গৌরনদী মডেল থানার সাব ইন্সপেক্টর জনাব অহিদ সহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা করে।


এ ক্যটাগরির আরো খবর..