মাদারীপুরের ডাসারে মাসিক আইনশৃঙ্লা সভা অনুষ্ঠিত 

মাদারীপুরের ডাসারে মাসিক আইনশৃঙ্লা সভা অনুষ্ঠিত 
মাদারীপুরের ডাসারে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৬ মে)বেলা ১১ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন-ডাসার থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান,সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা,ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মাসুদ,উপজেলা কো -অডিনেটর  নাসির উদ্দিন লিটন,সনমান্দি হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার উপজেলা,প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান আজাদ, নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- চেয়ারম্যানগণ,প্রধান শিক্ষকগণ ও উপজেলা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলায় চুরি, ডাকাতি, মাদক রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানানো হয়।দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা চলমান রাখার কথা জানানো। বিশেষ করে পবিত্র ঈল-উল আযহা উপলক্ষে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার আহবান জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।