× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ইমদাদুল হক ,পাইকগাছা(খুলনা)

পাইকগাছায় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
পাইকগাছায় ট্যাব বিতরণ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে “জনশুমারি ও গৃহগণনা-২১” প্রকল্পের অধীনে স্মার্ট নাগরিক গঠনে খুলনার পাইকগাছায় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়ক উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন করা হয়েছে।

মঙ্গলবার(২৫জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২য় পর্যায়ে উপজেলার ৬২ টি স্কুলের ৩৭২ জন মেধাবী শিক্ষার্থীকে এ ট্যাব উপহার দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত শিক্ষা সহায়ক উপহার হিসেবে ট্যাব বিতরন করেন খুলনা-৬(কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী চিন্তার অংশ। প্রযুক্তি নির্ভর অবাধ বিচরণের ক্ষেত্রে এ ট্যাব গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। শিক্ষার্থীরা প্রযুক্তির ব্যবহারে অজানাকে জেনে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে পারবে। প্রধানমন্ত্রী দেশকে নিয়ে ভাবেন বলেই এ উদ্যোগ। আর এ ট্যাব শিক্ষাক্ষেত্রে অধিক গুরুত্ব রাখবে।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোঃআনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু,পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান তদন্তকারি কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উপকারভোগী মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রতিটি ট্যাব সর্বাধুনিক মানের। ৩২গিগাবাইট র‌্যামের ট্যাবগুলোর কনফিগারেশন উঁচু মানের। এই ট্যাব দিয়ে শিক্ষার্থীরা টাইপিং, ডকুমেন্টেশন, প্রেজেন্টেশন বানাতে পারবে খুব সহজেই।এদিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব পেয়ে বেজায় খুশি শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকগণ।উল্লেখ্য,ইতিপূর্বে গত ১৪এপ্রিল ১ম পর্যায়ে উপজেলার ৮ টি স্কুলের ৪৮ জন মেধাবী শিক্ষার্থীকে এ ট্যাব উপহার দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..