× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)

পাইকগাছায় পুকুরে পাওয়া গেল ইলিশ মাছ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
পুকুরে পাওয়া গেল ইলিশ

পাইকগাছায়  একটি সরকারি পুকুওে মাছ ধরার জন্য জাল ফেললে উঠে আসে দুটি রুপালি ইলিশ।

১৯ জানুয়ারি শুক্রবার দুপুরে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরার জন্য জাল দিয়ে টান দিলে অন্য মাছের সাথে দুটি রুপালি ইলিশ ধরা পড়ে।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন বলেন, পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়ে ভেটকি, রুই, কাতল মাছ। এদের সঙ্গে দুটি ইলিশও জালে ধরা পরে। ইলিশ দুটির ওজন ৭ শত গ্রাম করে।

স্থানীয়রা এ দুটি মাছকে ইলিশ বলে নিশ্চিত করেছেন। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম।পুকুরের ইলিশ এলো কীভাবে প্রশ্নে তিনি জানান, হয়তো বন্যায় পুকুরের পাড় ডুবে গেলে এতে ইলিশ মাছ ঢুকে পড়ে। ইতোমধ্যে কোনো প্লাবন হয়নি। বেশ কয়েক বছর আগে হয়েছিল। তখন মনে হয় নদী থেকে মাছ দুটি পুকুরে চলে আসে। পুকুরেই মাছ দুটি বড় হয়েছে এটা নিশ্চিত।

পাইকগাছা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস  বলেন, নদীর কাছাকাছি পুকুরটি। তাই মনে হয় জোয়ারের পানিতে কোনো এক সময় ইলিশ ঢুকে পড়েছিল এতে। পরে পুকুরের পানিতে নিজেদের মানিয়ে নিয়ে মাছ দুটি বড় হয়েছে।

এলাকাবাসীরা বলেন, পুকুরে ইলিশ পাওয়ার ঘটনায় আমরা বিস্মিত ও আনন্দিত। এর আগে আমরা কখনো পুকুরে ইলিশ মাছ দেখিনি।


এ ক্যটাগরির আরো খবর..