পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।। পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।

পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, কাউন্সিলর কবিতা দাশ, পল্লী স য় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রানী রায়, শিক্ষক প্রণব বিশ্বাস ও শিক্ষার্থী মোনালিসা আহমেদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।