× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

পাইকগাছায় নওমুসলিম সহ দুই মাদ্রাসা ছাত্র আটক; ককটেল ও ধর্মীয় বই উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় নাশকতার ও জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগে নওমুসলিম সহ দুই মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়েছে। আটককৃতদের স্বীকারোক্তিতে থানা পুলিশ ৪টি ককটেল ও ধর্মীয় বই উদ্ধার করেছে। এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে।

ওসি মারুফ আহম্মদ জানান, এক নওমুসলিম সহ উপজেলার কমলাপুর গ্রামের জিএম জাকারিয়া আহম্মদের মাদ্রাসা পড়–য়া ছেলে জাহিদুল ইসলাম মুকুল (২৫) এলাকায় নাশকতার চেষ্টা ও হিন্দু ধর্মলম্বীদের জোরপূর্বক ধর্মান্তরিত করার অপচেষ্টায় লিপ্ত ছিল। এ ধরণের খবর পেয়ে প্রথমে জাহিদুলকে আটক করা হয় এবং তার স্বীকারোক্তি মোতাবেক ঢাকার মোহাম্মদপুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মাদ্রাসা থেকে কয়রা উপজেলার মসজিদকুড় গ্রামের রবেন সরকারের ছেলে নওমুসলিম মোঃ আব্দুল্লাহ (সম্ভু সরকার) (৩১) কে আটক করা হয়। পরে এদের স্বীকারোক্তিতে কমলাপুর হাড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নাশকতার উদ্দেশ্যে মজুদকরা ৪টি ককটেল ও ধর্মীয় বই উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের এসআই বাদশা মিয়া বাদী হয়ে আটক জাহিদুল ও নওমুসলিম আব্দুল্লাহকে আসামী করে থানায় মামলা করেছে। যার নং- ১৮। তাং- ১৬/০৭/১৬।


এ ক্যটাগরির আরো খবর..