পাইকগাছায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ

পাইকগাছায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।  পাইকগাছায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% উন্নয়ন সহায়তায় (ভর্তুকি) কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী দাউদ শরীফ, ধ্রুবজ্যোতি সরকার, মিজানুর রহমান, মিন্টু রায়,যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, পলাশ কান্তি রায়, ডল্টন রায় এবং দলীয় নেতা-কর্মী ও কৃষি অফিসের বিভিন্ন কর্মচারীবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।