পাইকগাছায় লুটপাট, অগ্নসংযোগ, ভাংচুর মামলায় দুই যুবলীগ কর্মী গ্রেফতার: আদালতে প্রেরন

পাইকগাছায় লুটপাট, অগ্নসংযোগ, ভাংচুর মামলায় দুই যুবলীগ কর্মী গ্রেফতার: আদালতে প্রেরন
পাইকগাছায় লুটপাট, অগ্নসংযোগ, ভাংচুর মামলায় দুই যুবলীগ কর্মী গ্রেফতার: আদালতে প্রেরন

পাইকগাছায় পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই কর্মীকে লুটপাট, অগ্নসংযোগ, ভাংচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

‎গ্রেফতার ব্যক্তিরা হলেন সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকার মনি বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস ও শহিদুল খাঁর ছেলে হাদী খাঁ।

‎পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকায় গোপন বৈঠক করে সরকারবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার সময় তাদের আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা অন্যরা পালিয়ে যায়।

‎মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আজিজুর রহমান জানান, ২০১৮ সালে লতা ইউনিয়নের গঙ্গারকোন এলাকার আবুল কালাম সরদারের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে। তাতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। ওই মামলায় সাক্ষ্য প্রমানে তারা জড়িত আছে বলে প্রমান পাওয়া গেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২১ জনের একটি নামের তালিকা পাওয়া গেছে বলে তিনি জানান।

‎পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা ওই রাতে মারামারির উদ্দেশ্যে সংঘবদ্ধ হচ্ছিলেন। স্থানীয় কয়েকজনের অভিযোগ, সাগর বিশ্বাস ও হাদী খাঁর কাছে অস্ত্র রয়েছে। তাদের রিমান্ডে নিয়ে অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

‎পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল কবির জানান, গোপন বৈঠককালে তাদের আটক করা হয়। পরে জিআর-১১৮/২৪ মামলায় সন্দিগ্ধ হিসাবে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।