× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

নিউজ ডেস্ক

পাইকগাছায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ২০ নভেম্বর, ২০২১
পাইকগাছায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় পুকুরের পানিতে ডুবে আব্দুল আলিম (৬) নামে এক শিশুর মৃত্য হয়েছে। শনিবার সকালে উপজেলার বাদুড়িয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

শিশু আব্দুল আলিম উপজেলার বাদুড়িয়া গ্রামের মোঃ সামাদ সানার ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে এক ব্যক্তি বাড়ির নারকেল গাছ পরিষ্কার করা হচ্ছিল। এ সময় নারকেল ও গাছের পাতা পাশের পুকুরের পানিতে পড়ে।

প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, ওই নারকেল পুকুর থেকে উঠাতে গিয়ে শিশুটি পানিতে ডুবে যেতে পারে। পরে শিশু আলিমের মা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে পড়ে থাকতে পারে ধারণা করে নিজেই পুকুরে নেমে খুঁজতে থাকেন। এ সময় মায়ের পায়ে শিশুটির শরীরের স্পর্শ আঁচ করতে পেরে চিৎকার দিলে আশ-পাশের লোকজন জড়ো হয়ে পানিতে নেমে শিশুটির লাশ উদ্ধার করেন।


এ ক্যটাগরির আরো খবর..