× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত 

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত 

পাইকগাছায় জাতীয় অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি)।

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুল অহিদ মোড়লের সভাপতিত্বে ” দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শক প্রবীর কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শক অনির্বাণ জ্যোতি সরকার, সোহাগ সরকার, আমিনুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, প্রবাসীর ভাই মোশাররফ হোসেন, মুক্তি সরদার, প্রবীর ও ইয়াসিন সরদার। অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কুয়েত প্রবাসী উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের

সোহেল রানা সোহাগ কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..