× Banner
সর্বশেষ
শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

পাঁচ দিনেই ১০০ কোটি ‘কবির সিং’

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ জুন, ২০১৯

বলিউডের জনপ্রিয় অভিনেতা শহীদ কাপুর অভিনীত ‘কবির সিং’ ছবিটি মুক্তির পাঁচ দিনেই ১০০ কোটি রুপি আয় করেছে। ২১ জুন শুক্রবার ছবিটি ভারতের ৩ হাজার ১২৩ পর্দায় মুক্তি পায়।

প্রথম দিনে ২০.২১ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২২.৭১, তৃতীয় দিনে ২৭.৯১, চতুর্থ দিনে ১৭.৫৪ এবং পঞ্চম দিনে ১৬.৫৩ কোটি রুপি আয় করে ১০০ কোটি রুপি আয়ের ক্লাবে প্রবেশ করে ‘কবির সিং’।

ছবিতে শহীদের বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি। ২০১৭ সালে মুক্তি পাওয়া তেলেগু হিট ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক ‘কবির সিং’। পরিচালক হিসেবে আছেন মূল ছবির পরিচালক সেই সন্দীপ রেড্ডি।

ছবির গল্পে দেখা যাবে, একজন নেশাগ্রস্ত যুবক শহীদ কাপুর। সাবেক প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার ফলে নিজের প্রতি ঘৃণা ধরে যায় যুবকের। সেখান থেকেই নিয়ন্ত্রণহীন জীবনযাপন করতে শুরু করেন তিনি।

ছবিটি মুক্তির আগে ‘নারীবিদ্বেষী’ আখ্যা দিয়ে অনেকের সমালোচনা করেন। কিন্তু সেসব কোনও কিছুর তোয়াক্কা না করে বক্স অফিসে বাজিমাত করল ছবিটি। শহীদ কাপুরের ক্যারিয়ারে এটিই ‘সলো হিট’। বক্স অফিসে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ছবিটি।


এ ক্যটাগরির আরো খবর..