মো: ইমরান ইমন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ খামার যান্ত্রিকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (২য় পর্যায়) প্রকল্পের আওতায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে ধান রোপন যন্ত্রের আমন ২০১৬-২০১৭ মৌসুমের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয় ।
গতকাল রোববার সকাল ১০টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামে এ প্রদর্শনী ও মাঠ দিবসে সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউপির সদস্য মমতাজ উদ্দিন।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্তি উপ-পরিচালক পিপি জনাব মহব্বত হোসেন। বিশেষ অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহবুবার রহমান,ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা। খামার যান্ত্রিকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (২য় পর্যায়) প্রকল্পের আওতায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে ধান রোপন যন্ত্রের আমন ২০১৬-২০১৭ মৌসুমের প্রদর্শনী এলাকার কৃষক আমজাদ হোসেনের জমিতে আমন ধান রোপনের উদ্বোধন করেন।




