পহেলা  নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবে পাইকগাছার ভাতাপ্রাপ্ত উপকার ভোগীরা

পহেলা  নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবে পাইকগাছার ভাতাপ্রাপ্ত উপকার ভোগীরা
পহেলা  নভেম্বর বুধবার  সরকারের  বিভিন্ন প্রকল্পভুক্ত ভাতাপ্রাপ্ত  উপকারভোগীরা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে ধন্যবাদ জ্ঞাপন করবেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে  উপজেলা প্রশাসন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। বর্তমান সরকারের শেষ মেয়াদে সকল ভাতাভোগী জনসাধারণের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পাইকগাছার ভাতাপ্রাপ্ত উপকার ভোগীরা
জানাগেছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনী নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীর দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে সরকারের গৃহীত নানাবিধ প্রকল্প থেকে প্রত্যক্ষভাবে হাজার-হাজার নারী-পুরুষ বিভিন্ন ধরনের ভাতা গ্রহন করে আসছেন।
উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র  ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা-৬ ( পাইকগাছা-কয়রার) এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ( পিপিএম), উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।