× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি

পরীক্ষায় নকল সরবরাহ: যুবকের কারাদন্ড, ৩ শিক্ষককে অব্যাহতি

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৭ মে, ২০২৩
noakhali

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের দায়ে এক যুবককে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  অপরদিকে, নকলসহ এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার এবং দায়িত্ব অবহেলায় তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

দন্ডপ্রাপ্ত কাউসার আলম (২২) উপজেলার পাদিপাড়া গ্রামের খন্দকার বাড়ির মমিন উল্যার ছেলে।

রোববার (৭ মে) দুপুরের দিকে পজেলা আমিশা পাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের ও খলিলুর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে এ সব ঘটনা ঘটে।

জানা যায়, আমিশা পাড়া কৃষক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক আত্মীয়কে নকল সরবরাহ দায়ে কাউসার আলম নামে এক এক যুবককে আটক করে কেন্দ্রে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া । একই কেন্দ্রের দায়িত্বরত কেশারখিল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম ও আমিশাপাড়া শহীদ মুক্তিযোদ্ধা আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।  এছাড়া এক পরিক্ষার্থীর পকেটে নকল পাওয়ায় তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

অপরদিকে, উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ পরিক্ষা কেন্দ্রে নিজ দায়িত্বের অবহেলা করায় আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। পরে ওই শিক্ষক  দায়িত্ব অবহেলা না করার শর্তে মুচলেকা প্রদান করেন।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, পাবলিক পরীক্ষা অপরাধ আইনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..