পরিবেশ সংরক্ষণে ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে

মৌলভীবাজারঃ দিন দিন দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান মানুষের প্রয়োজনে অধিক হারে শিল্পকারখানা ও অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। নির্বিচারে বৃক্ষনিধন ও অপরিকল্পিত শিল্পকারখানা স্থাপনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

আজ ২২ ফেব্রুয়ারি শনিবার পরিবেশ ও বন মন্ত্রী মৌলভীবাজার সরকারী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বৃক্ষনিধন রোধ ও বৃক্ষরোপণে আত্মনিয়োগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সরকারের পাশাপাশি ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে পরিবেশ মন্ত্রী বলেন, শরীর ও মনের সুসমন্বিত বিকাশে খেলাধুলা ও শারীরিক অনুশীলনের বিকল্প নেই। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় না করে নিজেদের জীবন গঠনে আত্মনিয়োগ করতে হবে ।

পাশাপাশি পরিবেশ সংরক্ষণে কাজ করতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে। সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই সুন্দর বাসযোগ্য পরিবেশ পাওয়া যেতে পারে। মৌলভীবাজার সরকারী কলেজ’র অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদবোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।