গ্রীন লাইন পরিবহনের চাপায় নিহত জয় দত্ত (১২)

গ্রীন লাইন পরিবহনের চাপায় নিহত জয় দত্ত (১২)

রাস্তা পারাপারের সময় বেপরোয়াগতির বাস চাপায় জয় দত্ত (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সোমবার ৭ মার্চ সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত জয় উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের সুমন্ত দত্তের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানিয়েছেন, অটোভ্যান থেকে নেমে বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক পারাপার হচ্ছিলো জয়। এসময় বরিশাল থেকে ঢাকাগামী গ্রীণলাইন পরিবহনের বেপরোয়াগতির একটি বাস জয়কে চাঁপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই শিশু জয় মারা যায়। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, নিহত শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া ঘাতক বাসটি সনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।