পরবর্তীতে দেশ কীভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর -আলী ইমাম মজুমদার  

পরবর্তীতে দেশ কীভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর -আলী ইমাম মজুমদার   

        বাংলাদেশ আগামী পাঁচ বছর কীভাবে চলবে বা পরবর্তীতে কীভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর। আপনারা দেশের মালিককাদের দিয়ে দেশ চালাবেন তা নির্ভর করে আপনাদের ওপর।

আজ কুষ্টিয়ায় কালেক্টর চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

        এ সময় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সবাইকে অনুরোধ জানান খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

        উপদেষ্টা বলেনভোটের বিষয়ে আপনাদের কাছে প্রার্থীরা যাচ্ছেনএটা তাদের অধিকার। আপনারা কাকে ভোট দেবেনএটা আপনাদের অধিকার। আপনাদের এই অধিকার যাতে কেউ খর্ব করতে না পারেসেটা নিশ্চিত করবেন নির্বাচন কমিশনের অধীনে থাকা জেলা প্রশাসকপুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তিনি বলেনআপনার ভোট আপনি দেবেন। আপনার যে মার্কায় খুশি সে মার্কায় ভোট দেবেনকেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

        উপদেষ্টা আরো বলেনজুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান অনিস্বীকার্য। প্রচলিত ধারার বাহিরে গিয়ে দেশকে নতুন ভাবে পরিচালনার স্বপ্নই  ছিলো জুলাই যোদ্ধাদের আকাক্সক্ষা। সেই আলোকে দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ সমন্বয় করে প্রণীত হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫। এ সনদে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছে।

        কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনজেলা তথ্য অফিসার এবং জেলা নির্বাচন অফিসার বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।