পদ্মা বহুমুখী সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বরিশালের গৌরনদীতে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ শনিবার সকালে গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপলক্ষে আনন্দ র্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস,সাংবাদিক প্রেমানন্দ ঘরামী, জাতীয় মানবাধিকার ইউনিটির গৌরনদীর সভাপতি আবদুছ ছালেক মামুন, মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার নারায়ণ চন্দ্র দে সহ অন্যান্যরা ।





