মো.আবু সাঈদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় যমুনা ও জি এলপি গ্যাসের ডিস্টিবিউটরদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা সদর নজিপুর পালশা তৈয়ব এন্টার প্রাইজে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন যমুনা এলপি গ্যাসের বগুড়া ও নওগাঁ জেলার এরিয়া ম্যানেজার আবুল খায়ের,জি গ্র্যাসের রাজশাহী
বিভাগীয় ম্যানেজার তারেক সিদ্দিকি,যমুনা ও জি গ্যাসের ডিলার মো.তৈয়বুর রহমান,নজিপুর মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার আব্দুল খালেক প্রমূখ।
এসময় পত্নীতলা, ধামুইরহাট, মহাদেবপুর, পোরশা ও সাপাহার উপজেলার প্রায় ২০০জন ডিস্টিবিউটর উপস্থিত ছিলেন।


