মো.আবু সাঈদ,পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ৭১০পিচ ইয়াবা ও ৫৭ গ্রাম হেরোইনসহ মামুনুর রশীদ(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
সোমবার ভোর রাতে উপজেলার পত্নীতলা আবাদিয়া পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মামুনুর রশীদ ওই গ্রামের মনির হোসেনের ছেলে।
সোমবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে জেলার পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম এক সংবাদ সম্মেলনে জানান, আটক মামুনুর দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় মাদকের বেশ কয়েকটি মামলাও রয়েছে।
সোমবার ভোর রাতে নওগাঁ ডিবি পুলিশের এস আই মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৭১০ পিচ ইয়াবা এবং ৫৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।





