মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চান সবেদুল ইসলাম রনি। সবেদুল ইসলাম রনি পাটিচড়া ইউনিয়নের পাড়াকাটা গ্রামের গিয়াস উদ্দীনের কৃতি সন্তান। তিনি নওগাঁ সুরমা মালটিপারপাস, এসআরবি ও এসবিবি ব্রিক্সের স্বত্বাধিকারী। এলাকার মানুষের সাথে তার রয়েছে নিবিড় সম্পর্ক। শিক্ষা ও সমাজ সেবায়ও রয়েছে তার যথেষ্ট অবদান।
শতাধিক শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্বভার তার ঘাড়ে। সেই সাথে মেধাবীদের বৃত্তি প্রদান করেন। প্রতিবছর ধর্মীয় প্রতিষ্ঠান এবং শারদীয় দুর্গা উৎসব ও দিপাবলী উৎসবে গরীব-অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও ২০১৭সালের প্রাকৃতিক দুর্যোগ বন্যার ক্ষতিগস্থ প্রায় সাড়ে ৪হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আলোচনায় আছেন তিনি।
সবেদুল ইসলাম রনি ছোট বেলা থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। দলের জন্য নিবেদিত প্রাণ। আগামীতে তিনি পাটিচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চান। এ জন্য তিনি ব্যাপক ভাবে দলীয় কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকান্ডে অংগ্রহণ করছেন।
এ ব্যাপারে সবেদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, ছোট বেলা থেকেই তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। দলের জন্য নিবেদিত প্রাণ। তাই নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও গণমানুষের নেতা শহিদুজ্জামান সরকার যদি তাকে আশীর্বাদ করেন তাহলে তিনি পাটিচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চান।





