ভারতের পতাকায় স্থাপিত ‘ধর্মচক্র’ হচ্ছে মানুষের ২৪ টি বিশেষ গুণের প্রতীক

দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক) : ভারতের জাতীয় পতাকার কেন্দ্রস্থলে স্থাপিত ‘ধর্মচক্র‘ – এর মধ্যে ২৪ টি রেখা আছে। এই ২৪ টি রেখা হচ্ছে, মানুষের ২৪ টি বিশেষ মানবিক গুণের প্রতীক। সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী – এই ২৪টি বিশেষ মানবিক গুণ যিনি ধারণ করেন, তিনিই প্রকৃত ধার্মিক।

জৈন ধর্মাবলম্বীরা ‘ধর্মচক্র’ – এর ২৪টি রেখা চিহ্নকে,তাদের ২৪ জন তীর্থাঙ্করের প্রতীক মনে করে।
জৈন ধর্ম থেকে বৌদ্ধ ধর্ম – এ ধর্মান্তরিত চক্রবর্তী সম্রাট অশোক, ‘ধর্মচক্র’ – প্রতীকটি ব‍্যবহার করতেন। এজন্য অনেকে ‘ধর্মচক্র’ – কে ‘আশোকচক্র’ বলে থাকেন। স্মরণ করা যেতে পারে, মহামতি গৌতম বুদ্ধ কোথাও পৃথক ধর্ম সৃষ্টির কথা বলেন নি। তিনি নিজের ধর্মের নাম ‘সনাতন ধর্ম’ – ই বলেছেন (তথ‍্যসূত্র : ধম্মপদ)

ভারতের জাতীয় পতাকায় তিনটি বিশেষ রং থাকার কারণে, হিন্দিতে এই পতাকাকে ‘তেরঙ্গা’ এবং বাংলায় ‘ত্রিবর্ণা’ বলা হয়। ইউরোপে ‘ত্রিবর্ণা’ – বলতে, ফরাসী বিপ্লবের প্রতীক ‘সাম‍্য- মৈত্রী-স্বাধীনতা’ – এই তিনটি মহান বাণী বোঝানো হয়। ভারতীয় সনাতন দর্শন অনুযায়ী,জাতীয় পতাকার তিনটি রং, যথা গেরুয়া, সাদা ও সবুজ ― তিনটি বিশেষ ধর্মীয় প্রতীকের প্রতিনিধিত্ব করে।

গেরুয়া হচ্ছে, সনাতন ধর্মের আধ‍্যাত্মিক ব‍্যক্তিত্বগণের পরিধেয় বস্ত্রের রং। সনাতন ধর্মাবলম্বী ঋষি এবং সাধু-সাধ্বীগণ, ব্রহ্মজ্ঞানে বিদগ্ধ হয়ে – আধ‍্যাত্মিক সাধনায় সিদ্ধি লাভ করে, পরমাত্মায় বিলীন হয়ে যেতে – জাগতিক কামনা-বাসনা থেকে বিমুক্তি লাভ করেন ― ঠিক যেভাবে মাটি অগ্নিতে দগ্ধ হলে,যাবতীয় সৃজনশীলতা হারায়। এজন্য সাধু-সাধ্বীগণের পরিধেয় বস্ত্রের রং পোড়া মাটির বর্ণ – যাকে গেরুয়া বলা হয়। ভারতীয় জাতীয় পতাকায় গেরুয়া রং-কে সর্ব উচ্চে স্থান দিয়ে, সনাতন ধর্মের আধ‍্যাত্মিক সাধকবৃন্দকে সম্মানিত করা হয়েছে।

ভারতীয় জাতীয় পতাকার মধ‍্যভাগে যে সাদা রং-কে স্থান দেওয়া হয়েছে ; এই সাদা রং হচ্ছে, জ্ঞান ও শান্তির প্রতীক। স্রষ্টা ব্রহ্মা, তাঁর সৃষ্ট সমগ্র জগত-সংসার তথা ব্রহ্মাণ্ড পরিচলানার জন্য,মানুষের মগজে যাবতীয়-জ্ঞান দান করেছেন। সৃষ্টি সম্পর্কিত যাবতীয় জ্ঞানকে বলা হয়, ‘ব্রহ্মাজ্ঞান’। এই ব্রহ্মাজ্ঞান যিনি ধারণ করেন, তাকে বলা হয় ‘ব্রাহ্মণ’। আদিপিতা মনু স্বায়ম্ভুব ও আদিমাতা শতরূপার মাধ্যমে সৃষ্ট সমগ্র সমস্ত সনাতন হিন্দু, জন্মগতভাবে বংশানুক্রমিক ব্রাহ্মণ। সনাতন ধর্মে কোন জাতিভেদ নেই। জাতিভেদ মানুষ সৃষ্টি করেছে – ধর্মশাস্ত্রের অপব‍্যখ‍্যা করে। পবিত্র ধর্মগ্রন্থ ‘বেদ’ – এ আছে, বিদ‍্যা বিনয় দান করে। একজন উৎকৃষ্ট ব্রহ্মাজ্ঞানী, তাঁর বিনয়পূর্ণ আচরণের মধ্য দিয়ে, জগতের সমস্ত নরনারীকে পরমাত্মীয়ে পরিনত করে। অর্থাৎ বিশ্বশান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় বাতলে দেওয়া হয়েছে, পবিত্র ধর্মগ্রন্থ ‘বেদ’ – এ। অতীতে মানবজাতির কমপক্ষে শতকরা আশিভাগ মানুষ, সনাতন ধর্মের অনুসারী ছিল। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, ‘জাতিভেদ’ এবং ‘বেদ(জ্ঞান)’ – বিচ‍্যুতি, সনাতন হিন্দুদের আজ অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে।

ভারতীয় জাতীয় পতাকার সবুজ রং-টি হচ্ছে, সুজলা-সুফলা-শষ‍্য শ‍্যামলা মনোরম প্রকৃতির প্রতীক। স্রষ্টা তার সৃষ্ট-প্রাণিকুলকে টিকিয়ে রাখতে, উর্বর মাটি সৃষ্টি করেছেন। নদীর মধ্য দিয়ে প্রবাহিত সুমিষ্ট জলধারার প্রভাবে উর্বর মাটিতে জন্মানো সবুজ উদ্ভিদরাজি – সর্বশক্তিমানের প্রতিভূ সূর্যের নিকট থেকে শক্তি সংগ্রহ করে – জগতের প্রাণিকুলকে সুস্বাদু খাদ্যে পরিপুষ্ট করে চলেছে।

সুতরাং ভারতের জাতীয় পতাকা, কেবল একটি মাত্র রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না। বিশ্ব মানবতার একমাত্র প্রতিনিধিত্বকারী – শাশ্বত সনাতন ধর্মের প্রতীক এই ভারতীয় জাতীয় পতাকা, সনাতন ধর্ম ও সংস্কৃতির সুশীতল ছায়ায় মানবজাতি-কে আশ্রয় প্রদান করে, শান্তিময় পৃথিবী গঠনে অঙ্গীকারবদ্ধ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।