বেনাপোল প্রতিনিধি: শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদা দরিদ্র মুক্ত দেশ গড়ার প্রত্যায় নিয়ে যখন প্রধামন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে তখন খালেদা জিয়া জামাত সহ কিছু ভুঁইফোড় দল নিয়ে দেশে জঙ্গী ও সন্ত্রাস বাদ তৈরী করে দেশকে ধ্বংসের দিকে নেওয়ার পায়তারা করছে তা বাংলাদেশ আওয়ামীলীগ কখনো হতে দিবে না। খাদেলদা তার দুর্নীতিবাজ ছেলে তারেক রহমানকে দিয়ে বিদেশে বসিয়ে রেখে এদেশে জঙ্গী ও সন্ত্রাস এর ইন্ধন যোগচ্ছে তা প্রতিহত করতে হবে কথা গুলো বললেন শার্শা উপজেলা ছাত্রলীগ আয়োজিত জঙ্গী ও সন্ত্রাসবাদ প্রতিবাদ সমাবেশে যশোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদার।
শুক্রবার বেলা ৪ টার সময় শার্শা উপজেলার নাভারন চেয়ারম্যান মার্কেটের সামনে যশোর – বেনাপোল মহাসড়কের পাশে বিশাল এ জঙ্গী ও সন্ত্রাসবাদ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা ছাত্রলীগ এর সহ- সভাপতি আমিনুর ইসলাম লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিন চাকলাদার. বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আসিফুদৌল্লাহ অলোক ,যুবলীগ সভাপতি মোস্তফা আহম্মেদ চৌধুরী,যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক শার্শা উপজেলা চেয়ারম্যান আ: মান্মান মিন্নু শার্শা উপজেলা প্রচার সম্পাদক ইলিয়াছ আযম দপ্তর সম্পাদক আজিবার রহমান, যশোর জেলা ছাত্রলীগ এর সভাপতি আরিফুর ইসলাম রিয়াদ, সাধারন সম্পাদক জেলা ছাত্রলীগের আনোয়ার হোসেন বিপুল শার্শাা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন,প্রমুখ।
প্রধান অতিথী শাহিন চাকলাদার বলেন আপনারা এই বিএনপি জামাতের জঙ্গীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলূন। তিনি আরো বলেন যখন দেশের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তখন তারা দেশকে পিছিয়ে রাখার জন্য এদেশে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। দেশে পদ্মা সেতুর কাজ চলছে বিদ্যুতের উন্নয়ন হয়েছে আরো উন্নয়ন করার জন্য নতুন নতুন বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্র স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন রামপাল যাতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন না হয় তার জন্য খালেদা জিয়া বিভিন্ন ভাবে পিছন থেকে কাজ করে যাচ্ছেন। আপনারা কোন পরাশক্তিেেক ভয় পাবেন না। আপনারা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালি করার জন্য কাজ করে যান।
বিশাল এ প্রতিবাদ জনসভায় বিকাল ৩ টা থেকে শার্শা উপজেলার বিভিন্ন ইউনয়িন থেকে হাজার হাজার মানুষ বাস ট্রাক ও নসিমন ভরে প্রতবাদ জনসভায় যোগ দেন।