× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

শিশুদের জন্য হেল্প লাইন কল সেন্টার কার্যক্রম উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ শিশুদের জন্য হেল্প লাইন কল সেন্টার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এখন থেকে ১০৯৮ এই নম্বরে ফোন করে শিশু বা ভুক্তভোগীরা আইনিসহ বেশকিছু সেবা পাবে। একই সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুর ও রাজবাড়ীতে নির্যাতিত ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোংলা-ঘষিয়াখালী নৌ-চ্যানেল ও ড্রেজার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এর মাধ্যমে চালু হলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সুন্দরবন সংলগ্ন ঘষিয়াখালী নৌ-চ্যানেল। এ সময় মোংলায় খাদ্যশস্য মজুদের জন্য ৫০ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতার সাইলো, শিশুদের জন্য হেল্প লাইন কল সেন্টারও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সুন্দরবনকে রক্ষা করতেই ঘষিয়াখালী চ্যানেল ড্রেজিং করে জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের পরিবেশবিদরা সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে আমরা পাওয়ার প্লান্ট করি সেটা নিয়ে তাঁরা কেঁদে মরে। কিন্তু এই যে ঘষিয়াখালী বন্ধ করে দেওয়া হলো এবং এর সাথে ২৩৪টা সংযোগ খাল সেগুলোর মুখ বন্ধ করে চিংড়ি চাষ করা হলো এবং এই চিংড়ি চাষ করতে গিয়ে সেখানে অনেক গাছপালাও কেটে চিংড়ির ঘের করা হয়েছে। ওদিকে ঠিক যে জায়গাটা বন্যপ্রাণীর অভয় আশ্রম সেই জায়গাগুলো যে নষ্ট হলো- এটা নিয়ে আমাদের পরিবেশবিদদের কোনো টু শব্দ করতে আমি কিন্তু শুনি নাই। বা কখনো সুন্দরবন নিয়ে কোনো দুশ্চিন্তা করতেও আমি দেখি নাই। অথচ এটা ছিল সুন্দরবনের একেবারে ভেতরের ঘটনা।’

এর আগে, বাগেরহাটের মোংলায় ৫০ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতার সাইলো উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, বিএনপির নীতি ছিল দেশকে খাদ্যে ঘাটতি রাখা, আর তাঁর সরকার উৎপাদন বাড়িয়ে খাদ্যশস্য মজুদ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে।


এ ক্যটাগরির আরো খবর..