× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

সুসময়ের কোকিলরদের প্রতি সতর্ক রাখবেন কাদের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সুসময়ের কোকিলরা যাতে দলের ত্যাগী, দুঃসময়ের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেদিকে খেয়াল রাখা হবে। তারা যাতে ত্যাগীদের কোণঠাসা করতে না পারে, সেদিকেও খেয়াল রাখা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে বিফ্রিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক মন্ত্রীর উদ্দেশে বলেন, তিনি সকালে বনানীতে দলীয় কার্যালয়ে গেছেন। পরে মন্ত্রণালয়ের কাজে আসছেন। বিকেলে তিনি দলীয় কার্যালয়ে যাবেন। সব বিষয় একা সামলানো যাচ্ছে কি না।

জবাবে মন্ত্রী বলেন, ‘আপনারা মন্ত্রণালয়ে খোঁজ নেন, আমার কোনো ফাইল পড়ে আছে কি না। মন্ত্রণালয়ের কোনো কাজে ঘাটতি হচ্ছে কি না। আর আপনি যে বললেন, আমি বিকেলে ধানমণ্ডির দলীয় কার্যালয়ে যাব, এটা ঠিক নয়। আমি তো একটু পরই যাচ্ছি।’

‘আমি দল দেখতে গিয়ে রাস্তা দেখব। রাস্তা দেখতে গিয়ে দল দেখব। আমার দলও শক্তিশালী হবে, রাস্তাও শক্তিশালী হবে। দুইটা জিনিসই আমার জন্য সোনায় সোহাগা হলো।’

সাধারণ সম্পাদকের দায়িত্বের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন,  ‘আমাদের সরকার শক্তিশালী। এখন দায়িত্ব দলকে শক্তিশালী করা।’

দলের চ্যালেঞ্জ বিষয়ে ওবায়দুল বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ  নির্বাচনের প্রস্তুতি নেওয়া। আগামী নির্বাচনের জন্য দলের সভানেত্রী নির্দেশ দিয়েছেন। দলকে নির্বাচনমুখী করা এবং নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি গ্রহণ করাই এখন প্রধান কাজ।


এ ক্যটাগরির আরো খবর..