× Banner
সর্বশেষ
প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে ১০০ পিস টেপেন্ডাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Dutta
হালনাগাদ: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
ponchogor

পঞ্চগড়ের বোদায় ১০০ পিস টেপেন্ডাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ।
গত শনিবার দিবাগত রাতে বোদা উপজেলার  মাড়েয়া বামনহাট ইউনিয়নের ফুটকিবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকা দহ গ্রামের শচীন্দ্রনাথ রায় ছেলে সুরঞ্জিত রায় (৩৫) ও একই উপজেলার ঢাকাইয়া পাড়া গ্রামের মোঃ বাদশার ছেলে মো. এনামুল হক (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই আবু হোসেন, এএসআই উমর ফারুক ফোর্সসহ বোদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে মাড়েয়া বামনহাট ইউনিয়নের ফুটকিবাড়ী এলাকায় ১০০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য  টেপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তাদের আটক করে।
এ বিষয়ে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..