পঞ্চগড়ে মোটরযান আইন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

 এন এ রবিউল হাসান লিটন, জেলা প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টি লক্ষে পঞ্চগড়ে মালিক, চালক ও নাগরিকদের জন্য জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ট্রাফিক পুলিশ কার্যালয়ে এক উন্মুক্ত “মোটরযান আইন প্রশিক্ষণ” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ। এ সময় অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল মমিন, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট ও পৌর মেয়র তৌহিদুল ইসলাম, মোটর মালিক, বিভিন্ন যানবাহনের চালক ও সাধারণ নাগরিকসহ ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির আওতায় জেলার মোটর মালিক, চালক ও নাগরিকদের জন্য উন্মুক্ত মোটরযান আইন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।