× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর 

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

admin
হালনাগাদ: সোমবার, ২৩ মে, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত কানকাটা সীমান্তে ২৩মে (সোমবার) বিকেলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

নিহত যুবকের নাম সুজন (২২)। তিনি ওই এলাকার সানাউল্লাহ ওরফে সানুর ছেলে। ঘটনার পর পরই পঞ্চগড়ে বিজিবির ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক আল হাকিম মো. নওশাদ সুজনকে দেখতে হাসপাতালে যান।

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, সারিয়ালজোত কানকাটা সীমান্তের ৪৩৮ মেইন পিলার এলাকায় সুজন সোমবার বিকেলে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় ভারতের লিচুগছ বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁকে গুলি করেন। গুলি তাঁর বুকের বাঁ পাশে লাগে। ওই এলাকার দেলোয়ার নামের এক ব্যক্তি গুরুতর আহতাবস্থায় তাঁকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। সুজনের লাশ বর্তমানে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক আল হাকিম মো. নওশাদ বলেন, গুলি করে হত্যার ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিজিবির তেঁতুলিয়ার কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার দিদার আহমেদ বিএসএফকে চিঠি দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..