আগৈলঝাড়ায় যুবলীগের কমিটি গঠন

আগৈলঝাড়া  (বরিশাল)সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার রাতে সাইদুল সরদার সভাপতি ও অনিমেষ মন্ডলকে সম্পাদক করে হযেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি’র আগৈলঝাড়া উপজেলার সেরালস্থ বাসভবনে নেতা কর্মীদের উপস্থিতিতে  বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি এমপি আবুল হাসানাত আবদুল্লাহ ওই কমিটি ঘোষণা করেন। কমিটিতে সহ-সভাপতি হয়েছেন শহীদ মুক্তিযোদ্ধা সিপাহী আলাউদ্দিনের ছেলে আবদুল্লাহ লিটন ও যুগ্ম সম্পাদক হয়েছেন বজলুর রহমান হাওলাদার। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এমপি’র ব্যক্তিগত সহকারী মো. খায়রুল বাশার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।