× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

আগৈলঝাড়ায় বাল্য বিবাহ মূক্ত ঘোষনার পরেও চলছে অবাধে বিয়ে

admin
হালনাগাদ: সোমবার, ২৩ মে, ২০১৬

আগৈলঝাড়া  (বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলাকে বাল্য বিবাহ মূক্ত ঘোষনা করলেন ইউএনও কিন্তু তার পরেও চলছে আবাধেঁ বাল্য বিবাহ। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে বল্য বিবাহ হলেও কারও হয়নি সাজা বা জরিমানা।

গত শুক্রবার উপজেলার ভালুকশি স্কুলর ৮ম শ্রেণীর এক ছাত্রীকে জোর করে দেয়া হয় বাল্য বিবাহ। প্রশাসনে নিষেধ উপেক্ষা করে বিয়ের কাজ সম্পন্ন করার পরে নেওয়া হয়নি কোন ব্যবস্থা ওই বিয়েতে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা। এ নিয়ে এলাকায়  সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের কাজী মোস্তফা তার ৮ম শ্রেণী পড়ুয়া মেয়ে তামান্নার সাথে একই গ্রামের জালাল ফকিরের ছেলে রুহুলের সাথে বিয়ে ঠিক করে। বিয়েতে তামান্না রাজি না থাকায় সে পালিয়ে মামা বাড়ি চলে যায়। গত ২০মে শুক্রবার বাদ জুমা বিয়ের তারিখ নির্ধারিত ছিল। মেয়েকে মামা বাড়ি থাকায় পরবর্তি তারিখ হয় ২২মে রোববার।

ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হাবিবুর রহমান ওই বিয়ে বন্ধ রাখার জন্য ছেলে-মেয়ের উভয় পক্ষকে বাধাঁদিলে তার বাধাঁ উপেক্ষা করে মেয়ের পিতা  ও ছেলের পিতা স্থানীয় মসজিদের ইমাম দারা (সহরা ) বিয়ে দেয়। ওই বিয়েতে উপস্থিত ছিলেন এনায়েত ফকির, কবির ফকির, কামাল ফকির, বাচ্চু ফকির, ইউপি সদস্য মো.অলি ফকির, শাহআলম কাজী, শেরআলী কাজী, সুরুজ কাজী, ইদ্রিস কাজী, বর রুহুল ও মেয়ের পিতা কাজী মোস্তফাসহ আরোও অনেকে।

গত ২২ এপ্রিল বরিশাল জেলা প্রশাসক ড.গাজী মোঃ সাইফুজ্জামান বরিশাল জেলাকে ও  আগৈলঝাড়য় ১৯মে আইন-শৃখংলা সভা উপজেলা নির্বাহী অফিসার দেবী চন্দ বাল্য বিয়ে মুক্ত ঘোষনা দিয়েছেন। উপজেলা প্রশাসন তামান্নার বিয়ে বন্ধ রাখার নির্দেশ দিলেও তা উপেক্ষা করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাল্য বিয়ে দেয়া হয়েছে। এনিয়ে এলাকায়  সচেতন মহল বাল্য বিবাহের অপরাধের বিচার দাবি করেছে।

এব্যাপারে উপজেলার রাজিহার ইউনিয়নের বিবাহ রেজিষ্ট্রার নূর মোহাম্ম্দ জানায়, আমি বিয়ে  রেজিষ্ট্রার করাই নাই। তবে স্থানীয় ইমাম দারা ধর্মিয় মতে সহরা দেওয়া হয়েছে।

ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হাবিবুর রহমান জানায়, আমি উপজেলা নির্বাহী অফিসারে নির্দেশ পেয়ে ছেলে ও মেয়ের  উভয় পিতাসহ আত্মীয়-স্বজনকে বিবাহ না দেওয়ার জন্য বলেছি।


এ ক্যটাগরির আরো খবর..