× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পঞ্চগড়ে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলস প্রতিনিধি: পঞ্চগড়ে করতোয়া নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে রাহুল বণিক (১৩) নামে এক কিশোরের মৃত্যু।

১৯ এপ্রিল (রবিবার) দুপুরে পঞ্চগড় সদর উপজেলায় পৌরসভার তুলার ডাংগা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রাহুল বানিয়াপাড়া এলাকার অরুণ বণিকের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা জায়, রাহুল প্রাইভেট থেকে বাসায় ফিরে করতোয়া নদীতে গোসল করতে বন্ধুদের সাথে যায়। বন্ধুদের সাথে নদীতে গোসল করার জন্য দৌড় দেয়। তারা তুলার ডাংগা এলাকার কেন্দ্রীয় শ্মশ্বান ঘাটের নিচ দিয়ে করতোয়া নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নামে। এসময় সাঁতার না জানা রাহুল নদীর গভীর পানিতে গিয়ে হাবুডুবু খেতে থাকে। বন্ধুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে নিয়ে আসার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে কর্তব্যরত চিকিৎসক জানান ।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম করতোয়া নদীর পানিতে ডুবে রাহুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..