× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর এলাকায় মার্কিন হামলার দাবি, সেন্টকমের পাল্টা অভিযানের ঘোষণা দুর্বল হয়েছে মৌসুমি নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন

পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে চালকসহ নিহত ২ আহত ১

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১২ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Tractor-overturned-in-Panchagarh.jpg

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে স্কেভেটরবাহী ট্রাক্টর উল্টে ট্রাক্টরের চালক মুক্তারুল (৩০) ও স্কেভেটরের চালক আব্দুর রহমান (৩২) নামে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় সুকুমার চন্দ্র রায় নামে ১ জন গুরুতর আহত হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর এলাকায় বৃহস্পতিবার (১১ মার্চ) দিনগত রাত ৩ টায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত মুক্তারুল ও আব্দুর রহমানের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী এলাকায়। আহত ট্রাক্টরের হেলপার সুকুমার চন্দ্র রায় একই এলাকার পালানু বর্মের ছেলে।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন কুমার জানান, দ্রুতগতিতে স্কেভেটরবাহী ট্রাক্টরটি পঞ্চগড় থেকে আটোয়ারির দিকে যাচ্ছিল। এ সময় কমলাপুর নামক স্থানে একটি সেতু নির্মাণের কাজ চলছে। ট্রাক্টরটির চালক বুঝতে পারেনি। এ জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি স্কেভেটরসহ পাশের খালে উল্টে যায়।
খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
আহত সহকারী সুকুমারকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..