পঞ্চগড়ে জাতীয় গণগ্রন্থাগার দিবস-২০১৯ পালিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ “গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে জাতীয় গণগ্রন্থাগার দিবস-২০১৯ পালিত হয়েছে। পঞ্চগড় জেলা প্রসশাসন ও পঞ্চগড় ডাঃ জহিরউদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ডাঃ জহিরউদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগারে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রণী পেশার মানুষ অংশ নেয়।

র‌্যালী শেষে ডাঃ জহিরউদ্দিন জেলা সরকারি গনগ্রন্থাগারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহমেদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।