× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

পঞ্চগড়ে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৭ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Younger-brother-stabbed.jpg

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরির আঘাতে মোঃ রবিউল ইসলাম রবি (৪২) নামের এক বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে ছোট ভাই ফিরোজ আলম পলাতক রয়েছেন।
উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘি লালগাছ গ্রামে মঙ্গলবার (৬ এপ্রিল) দিনাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ওই গ্রামের শারাফত আলীর ছেলে। তিনি পেশায়  একজন মোটর পরিবহন (১৬৬০) শ্রমিকের সদস্য।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিউল ইসলাম মঙ্গলবার রাতে বেকার ছোট ভাই ফিরোজ আলমকে বকা দেয়। এসময় ফিরোজ আলম জমি সংক্রান্ত বিষয় টেনে দেশীয় অস্ত্র (ছুরি) নিয়ে বড় ভাই রবিউল ইসলামের উপর চরাও হয় এবং  এলোপাতাড়ি আঘাত করে। রবিউলের চিৎকারে বাড়ির আশপাশের লোকজনসহ পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাউছার আহাম্মেদ তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, ছুরির আঘাতে মাথা, ঘাড় ও হাতে গভীর ক্ষত হয়ে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ফিরোজ আলম পলাতক রয়েছেন।  তাকে আটকের চেষ্টা চালছে।


এ ক্যটাগরির আরো খবর..