পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্য মূল্যের দাবীতে মানববন্ধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:  পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও শুল্কমুক্ত চা আমদানীর প্রতিবাদে এবং ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে  ক্ষুদ্র চা চাষীরা এক মানববন্ধন কর্মসুচী পালন করেছে।

৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের শের-ই-বাংলা পার্কের সামনে বাংলাদেশ স্মল টি গার্ডেন অনার্স এসোসিয়েশন ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসুচী পালন করে। মানববন্ধন কর্মসুচীতে জেলার শত শত ক্ষুদ্র চা চাষী অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও ক্ষুদ্র চা চাষী সমিতির সভাপতি আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাবেক উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম আখতারুজ্জামান শাহজাহান বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আমিরুল হক খোকন, সহ-সভাপতি আখতারুজ্জামান শাজাহানসহ ক্ষুদ্র চা চাষীরা।

এসময় বক্তারা বলেন, কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত, চা আমদানী বন্ধ এবং সীমান্ত দিয়ে চা প্রবেশ বন্ধ করা, পঞ্চগড়ে সরকারি চা কারখানা স্থাপন, চা চাষী ও কারখানায় ভতুর্কি প্রদান, পঞ্চগড়ে তৃতীয় নিলাম কেন্দ্র স্থাপন, আঞ্চলিক টি বোর্ডে কারিগরি দক্ষতা সম্পন্ন জনবল নিয়োগের দাবী জানান। দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন শেষে ক্ষুদ্র চা-চাষীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয় এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।