× Banner
সর্বশেষ
মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

পঞ্চগড়ে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার 

admin
হালনাগাদ: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
পঞ্চগড়ে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় লতিফুর (২৩) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ।
১৮ ডিসেম্বর (শনিবার) সকালে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নে বোয়ালমারী বারণী গলাকাটা নামক স্থানে এক বাদাম ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মাগুরাপাড়া গ্রামের মৃত খামির উদ্দীনের ছেলে। লতিফুর পেশায় একজন ভাড়ায় চালিত অটোরিকশা চালক। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে  অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।
এলাকাবাসী সকালে লতিফুরে মরদেহ বাদাম ক্ষেতে দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে বোদা সার্কেল অফিসার এএসপি একরামুল হক, বোদা থানা অফিসার ইন-চার্জ আবু সাঈদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। পুলিশের প্রাথমিক সুরতহালে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় তথ্য উদঘাটনে জন্য পুলিশ তত্ত্বপর রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..