× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
পঞ্চগড়ের বোদায় আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পঞ্চগড়ের বোদায় আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন (বৃহস্পতিবার) সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাক উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আওয়ালীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, সহ-সভাপতি আজহার আলী, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান জিল্লু, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু মোহাম্মদ ইমতিয়াজ হোসেন মির্জা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফছারুল আমীন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..