ঝিনাইদহ কালীগঞ্জে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহি নিহত

ঝিনাইদহ কালীগঞ্জে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহি নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় আব্দুল কাদের (৬০) নামে এক বাইসাইকেল আরোহি নিহত হয়েছেন। নিহত কাদের উপজেলার ভাটা পাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। মৃত কাদের কাঁচামালের ব্যবসা করতেন।

ভোর সকালে বাইসাইকেল যোগে নিজের কাঁচা মালের আড়তে যাওয়ার সময় বাকুলিয়া ব্রাক অফিসে সামনে পৌছালে ঝিনাইদহ মুখি সিলিন্ডার বোঝায় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যান। আশাদুল ইসলাম নামের স্থানীয় এক দোকানদার জানান, ব্রাক অফিসের ওখানে রাস্তায় একটা গর্ত আছে নিহত কাদের গর্তটি সাইড করে আসতে গিয়ে সামনে থেকে আসা গ্যাস বোঝায় একটি ট্রাক তাকে চাপা দেয়।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে আব্দুল কাদের ব্যবসায়ীক কাজে কালীগঞ্জ শহরে আসছিল। পথিমধ্যে বাকুলিয়া ব্রাক অফিসের সামনে পৌছালে একটি ট্রাক তাকে চাপা দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।