× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

ভারতে পাচার ১ বাংলাদেশি নারী ট্রাভেল পারমিটে ফেরত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
ভারতে পাচার ১ বাংলাদেশি নারী ট্রাভেল পারমিটে ফেরত

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ১ বাংলাদেশি নারী ট্রাভেল পারমিটে বেনাপোল হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাকে দেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসা নারী হলেন,বিবাড়িয়া জেলার কসবা উপজেলার আব্দুল মালেকের মেয়ে কল্পনা বেগম (৩৪)।

জানা যায়, দেশের সীমান্ত পথে দেড় বছর আগে ভারতে গিয়েছিল। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। পরে তার ঠাই হয় ভারতীয় মানবাধিকার সংস্থ্যায়। পরে বাংলাদেশ সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে সে দেশে ফেরার সুযোগ পায়।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহম্মেদ জানান, পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশি নারী বেনাপোল চেকপোস্ট থেকে এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।

এদিকে ফেরত আসা বাংলাদেশি নারী যদি পাচারকারীকে সনাক্ত করতে পারে তাহলে আইনী সহয়তা দেওয়া হবে বলে জানিয়েছেন নারী গ্রহনকারী মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন।


এ ক্যটাগরির আরো খবর..