এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় মা দুর্গার আগমন উপলক্ষে শান্তি সম্প্রতি মুলক ধর্মসভা বদেশ্বরী মন্দিরে শুভ মহালয় অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর (শুক্রবার) মন্দির প্রাঙ্গনে এক বিশাল ধর্ম সভা অনুষ্ঠিত হয়। সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতিশ কুমার বকসীর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মেদ, হিন্দুধমীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এ্যাডঃ রথীশ চন্দ্র ভৌমিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি।
ধর্ম সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রীমৎ স্বামী অমেয়াত্মানন্দ মহারাজ। এ সময় পঞ্চগড়, ঠাকুরগাও, নীলফামারী ও দিনাজপুর জেলার হাজার হাজার ভক্তরা মন্দির প্রাঙ্গনে মিলিত হয় করতোয়া নদীতে স্নান সহ মন্দিরে পুজা অচর্না করে থাকেন।





