পঞ্চগড়ের আটোয়ারীতে সয়ন হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ

পঞ্চগড়ের আটোয়ারীতে সয়ন হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ
পঞ্চগড়ের আটোয়ারীতে সামিউল ইসলাম সয়ন হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে আটোয়ারী উপজেলারবাসীর ব্যানারে আটোয়ারী প্রেসক্লাবের সামনে আটোয়ারী-রুহিয়া সড়কে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালন করে।
প্রতিবাদ সমাবেশে সয়নের মা সেলিনা আকতার, বাবা রবিউল হক ও স্বজন লাবিব ইসলামসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সয়ন হত্যাকান্ডের ২৬ দিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্ত মুন্নাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। হত্যাকারীরা প্রশাসনের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ তাদের গ্রেপ্তার করতে পারছেনা পুলিশ। হত্যার নানা আলামত থাকলেও পুলিশ নাকি হত্যার রহস্য খুঁজে পাচ্ছেনা। এ ঘটনায় একটি মামলা হলেও পুলিশের কোন আইনী পদক্ষেপ দেখা যাচ্ছেনা। বক্তারা দ্রুতই সয়নের হত্যাকারীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারী উচ্চারণ করেন তারা। প্রতিবাদ সমাবেশ এলাকাবাসীসহ সর্বস্তরের সাধারণ মানুষজন অংশ নেন।
এসময় আটোয়ারী-রুহিয়া সড়কে বসে প্রতিবাদ কারীরা বিক্ষোভ করে। এসময় ওই সড়ক দিয়ে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসন এসে হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভ কারীরা অবরোধ তুলে নেয়।
উল্লেখ্য, আর্থিক লেনদেনের জেরে গত ৬ সেপ্টেম্বর আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সামিউল ইসলাম সয়ন (২৬) নামে এক যুবককে মোটর সাইকেলে তুলে নিয়ে যায় ঠাকুরগাঁওয়ের মুন্নাসহ কয়েকজন যুবক। সয়নকে নির্জনতা করে পল্লী বিদ্যুৎ এলাকায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ৭ সেপ্টেম্বর গভীর রাতে সয়ন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় সয়নের মা গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বাদী হয়ে ছেলের হত্যাকারী মুন্নাসহ অজ্ঞাত কয়েকজন কে আসামী করে আটোয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার হওয়ার ২৬ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।