পঞ্চগড়ে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড়ে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জাকিরুল ইসলাম ওরফে জাকির (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পঞ্চগড় ডিবি পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সদর থানার সদর ইউনিয়নের বোদা পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবু হোসেনপর নেতৃত্বে সঙ্গীয় এসআই মো. মিজানুর রহমান, এস আই নিরস্ত্র রেজাউল করিম এএসআই নয়ন দেবনাথ ও ফোর্সসহ ডিবির একটি চৌকশ টিম পঞ্চগড় থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে পঞ্চগড় সদর থানাধীন ০৩ নং সদর ইউপির বোদা পাড়া গ্রামের মো. মোস্তফার বাড়ি থেকে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জাকিরুল ইসলাম ওরফে জাকিরকে আটক করা হয়।
এ বিষয়ে পঞ্চগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।