× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদুল আজহার নামজ শেষে বাবা ও মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহায় কুরবানী: জেনে নিন পূর্ণাঙ্গ বিধিবিধান পশু কুরবানীর ইতিহাস পবিত্র ঈদুল আযহা আজ: ত্যাগ, আনুগত্য ও মানবিকতার মহিমায় মুসলিম বিশ্ব

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে রাস্তা তৈরী করার প্রতিবাদে বিক্ষোভ

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ মার্চ, ২০২৫
কবরস্থানের জায়গা দখল

পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে ব্যক্তিগত রাস্তা তৈরি করার প্রতিবাদে এলাকাবাসির বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার রজলী খালপাড়া বাজার জামে মসজিদ থেকে  মুসল্লি ও এলাকাবাসী এ বিক্ষোভ মিছিলটি বের করে। জুম্মার নামাজের পর মসজিদের সামনে থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে রজলী পাড়া কবরস্থানে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন, রজলীপাড়া বাজার জামে মসজিদের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক লোকমান হোসেন লুমানসহ অন্যান্য  মুসল্লীরা।
বক্তারা বলেন, আবুল হোসেন নামে এক প্রভাব শালী ব্যক্তি জোর করে কবরস্থানের জায়গা দখল করে রাস্তা নির্মাণ করে। আমাদের বাপ দাদার কবর সেখানে রয়েছে। আমরা কোনক্রমেই কবরস্থানের উপর দিয়ে রাস্তা করতে দিবোনা। এসময় মুসুল্লি ও স্থানীয়  কয়েকশত মানুষ সমবেত হয়ে কোদাল দিয়ে নিমার্ণ করা রাম্তাটি কেটে ফেলেন।


এ ক্যটাগরির আরো খবর..